বিজিবি জানায়, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আমির মজিদের নেতৃত্বে নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের পাশে একটি ঝোপে ওঁৎ পেতে ছিল। এ সময় দর্শনা থেকে আসা সীমান্তগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে বাবুকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয় যার ওজন তিন কেজি দুশ গ্রাম।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/বিএল/