যশোরের শার্শায় হেরোইন ও অস্ত্রসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারন থেকে এক কেজি হেরোইন, একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আলমগীর হোসেন বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাভারণ ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনির পাশ থেকে তাকে আটক করা হয়।

হেরোইন ও অস্ত্রসহ আটক ১আটক আলমগীর শার্শার ডিহি ইউনিয়নের টেংলারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তার নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাভারণ ডিগ্রি কলেজের সামনে যাত্রী ছাউনির পাশে মাদক ও অস্ত্র বেচাকেনার খবর পেয়ে অভিযান চালিয়ে আলমগীর হোসেন বাবুকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি প্যাকেট তল্লাশি করে এক কেজি হেরোইন, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অস্ত্র, গুলি ও হেরোইনসহ আলমগীর হোসেন নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার নামে ডাকাতি, মাদক, অস্ত্র ও সন্ত্রাসী ঘটনায় যশোরের বিভিন্ন থানায় ডজনের উপরে মামলা রয়েছে।

/এমও/