জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচারক মঞ্জুরুল ইমাম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অসদাচরণ করেন। এছাড়া তিনি বিচারিক মনোভাবও পোষণ করেন না।’
তিনি আরও বলেন,‘দীর্ঘদিন ধরে তিনি এ সব আচরণ করায় আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে জরুরি সাধারণসভা আহ্বান করা হয়।’
জরুরিসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, অবিলম্বে ওই বিচারককে প্রত্যাহার করতে হবে। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা তার আদালতে যাবেন না।
সংগঠনের সভাপতি অ্যাড. শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে জরুরি সাধারণসভায় অন্যদের মধ্যে সাবেক সভাপতি অ্যাড. দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, সালাহউদ্দিন স্বপন, মাহবুব আলম বাচ্চু, অ্যাড. আবু মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুরসহ অনেকেই বক্তৃতা রাখেন।
/এআর/