বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ

IMG_20170419_092129বেনাপোলে চার পাসপোর্টধারী যাত্রীর লাগেজ তল্লাশি করে ২১ হাজার ৩০০ মার্কিন ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রূপি জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওই মার্কিন ডলার ও ভারতীয় রূপি জব্দ করা হয়।

পাসপোর্টধারী যাত্রীরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার কবির হোসেন ও জামাল হোসেন এবং শরিয়তপুর জেলার নড়িয়া এলাকার উজ্জ্বল হোসেন ও বরকত আলী। 

IMG_20170419_091829শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, তাদের কাছে খবর ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারত থেকে বাংলাদেশে আসবে। এমন সংবাদের ভিত্তিতে ওই চার যাত্রীর লাগেজ দেখে সন্দেহ হলে তল্লাশি করে ২১ হাজার ৩০০ মার্কিন ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রূপি পাওয়া যায়। 

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিএল/