ঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিএনপির দুপক্ষের সংঘর্ষঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে শহরের পৌর ডা.কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভা শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হলে দাওয়াত না পাওয়া জেলা বিএনপির নতুন কমিটিতে অর্ন্তভুক্ত শৈলকুপার ১৭ জন ভেতরে ঢোকার চেষ্টা করেন। তাদের গেটে বাধা দেওয়া হয়। এ সময় সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করে।

Jhenidah bnp clash Photo 03-05-17 (5)একপর্যায়ে তারা ভেতরে ঢুকতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ঢুকতে না পারা নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে হামলা চালায়। তাদের ইট-পাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে যায়। এ সময় ইট ও কাচের আঘাতে অন্তত আহত হন ১৫ জন। ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সভা শুরু হয়।

Jhenidah bnp clash Photo 03-05-17 (6)ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রতিনিধি সভায় ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Jhenidah bnp clash Photo 03-05-17 (7)তবে এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, আমাদের সভাকে বানচাল করার জন্য বহিরাগত সন্ত্রাসীরা এখানে ইটপাটকেল ছুড়ে কাচ ভেঙে বহু লোককে আহত করেছে। তারপরও আমরা মিটিং সফলভাবে সম্পন্ন করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির কেউ না।

/বিএল/