গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন ধারায় ৬টি মামলা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, ভোরে পুলিশ সুপারের নেতৃত্বে মহম্মদপুর থানা পুলিশ কালিশংকরপুর গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা পুলিশের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। জুয়াড়িদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ নর্তকীসহ ২৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৩৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, নীতিহীন কর্মকাণ্ড, জুয়া আইন ও চোরাই মোটরসাইকেল রাখাসহ আরও একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। আহত পুলিশ সদস্যদের মহম্মদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এআর/