ঝিকরগাছার স্থানীয় সাংবাদিক তারিক মোহাম্মদ জানান, সকাল ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একব্বর আলীর ছেলে কৃষক ইউনুস আলী হালের দুটি বলদ নিয়ে মাঠে যাচ্ছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনিসহ গরু দুটি মারা যায়।
অপরদিকে, একই উপজেলার বায়সা এলাকার তাজউদ্দিনের ছেলে জসিমুদ্দিন সকালে মাঠে যাচ্ছিলেন শসা তুলতে। ওইসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিমুদ্দিন এবার এসএসসি পাশ করেছেন। পরে স্থানীয় লোকজনতাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
ঝিকরগাছা থানার ওসি মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/এফএস/
আরও পড়ুন-
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংস্কারে সুফল দেখছেন শিক্ষাবিদরা