ভারতের পেট্রাপোলে বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ ক্যাম্প অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ পতাকা বৈঠক
সীমান্ত সংক্রান্ত বিষয় ও অস্ত্র-মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিজিবি’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফুর রহমান ও খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তরিকুল ইসলাম। অপরদিকে বিএসএফে’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৬৪ বিএসএফের অধিনায়ক কর্নেল মনোরঞ্জন কুমার।
এ ব্যাপারে বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান,বিজিবি-বিএসএফে’র মধ্যে সু-সম্পর্ক জোরদার, সীমান্ত পথে অস্ত্র-মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
/জেবি/
আরও পড়তে পারেন: জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাড়িতে তল্লাশি