আটক লাল মিয়া বাগেরহাটের শরণখোলার বানিয়াখালি গ্রামের মৃত হোসেন হাওয়ালাদারে ছেলে। আর উদ্ধার হওয়া গৃহবধূর বাড়ি শরণখোলার পশ্চিম খুন্তাকাটি গ্রামে।
ওসি মারুফ হোসেন জানান, চাকরির লোভ দেখিয়ে জনৈক গৃহবধুকে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে লাল মিয়া। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় গৃহবধুকে উদ্ধার করা হয় ও পাচারকারীকে আটক করা হয়েছে।
ওসি জানান, ওই গৃহবধুর স্বামী বাদি হয়ে দুজনকে আসামি করে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
/এএ/