‘বড় ভাই’ বাহিনীর প্রধানসহ পাঁচ জলদস্যু আটক

media-share-0-02-06-fb61f89817ff46e91eaa4b9d58d99e5c059790e7cdc342e93af39835

সুন্দরবনের জলদস্যু 'বড় ভাই'বাহিনীর প্রধান মোশারফসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার সকালে চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৭টি অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর আদনান।

আটককৃতরা হলেন,  মোশারেফ কাজি (৩০), মো. সুমন হাওলাদার (২৩), মো. এনামুল শেখ (২৫), মো. ইয়াছিন মল্লিক (৩২) এবং মো. সামাদ মোল্লা (৩০)। তাদের বাড়ি মংলা উপজেলার জয়মনি এবং রামপাল উপজেলায়। 

media-share-0-02-06-1299434752f0fa01f5aaaa1623c8ea43621ea8bafef0a79945bce0b5

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের মংলা থানায় সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি ২২ রাইফেল, একটি কাটা রাইফেল ও একটি ওয়ান শুটার গানসহ ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সুন্দরবনে এ পর্যন্ত ১২টি দস্যু বাহিনী র‌্যাবের কাছে আত্মমর্পণ করেছে। এ সুযোগে নতুন নতুন অনেক বাহিনী আধিপত্য বিস্তারের জন্য সুন্দরবনে নামতে চাচ্ছে। আর সে কারণেই এই অভিযান। সুন্দরবনের দস্যুদের শূণ্যের কোঠায় নিয়ে আসতে র‌্যাব কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। 

/জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ