সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ইদ্রিস আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি বিকালে ওই বাকপ্রতিবন্ধী মেয়ে দিঘাড়ী যোগীপুলপাড়ায় বেড়াতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে খড়িঞ্চা কামালপুর মোড় থেকে ওই প্রতিবন্ধী মেয়েকে উদ্ধার করে স্বজনরা। আসামি কামরুল ইসলাম তাকে ফুসলিয়ে মোটরসাইকেলে কংশারীপুর গ্রামের শুকুর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ৭ এপ্রিল আসামি কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম।
মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
/বিএল/