বেনাপোল থেকে এক কেজি ১শ’ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় বেনাপোল পৌরসভার দীঘিরপাড় ও ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটককৃত হলো- দীঘিরপাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে আবুল হোসেন (৪২ ) তার কাছ থেকে ৫শ’ গ্রাম, ভবারবেড় গ্রামের মাসুদ রানার ছেলে আলামিন (১৯) তার কাছ থেকে ৫শ গ্রাম ও দিঘিরপাড় গ্রামের ইমরানের ছেলে নিশান (১৮), তার কাছ থেকে ১শ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার চেষ্টা মামলা সিআইডিতে