মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টায় পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বারসহ তাকে আটক করে।
এ ব্যাপারে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ‘সালাম নামের এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে বলে শুনেছি।’
সূত্র জানায়, বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আবু সালাম বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করে। ভারতের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ তল্লাশির জন্য স্ক্যান মেশিনে দেন। এ সময় সালামের লাগেজ থেকে ২০টি সোনার বার পাওয়া যায়।
/এএইচ/এআর/