বেনাপোল স্থলবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বন্দরে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। সেজন্য সপ্তাহে ৭ দিন বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টাই খোলা রাখতে হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভায় বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রালয়ের সচিব অশোক মাধব রায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আমদানি) লুৎফর রহমান, রাজস্ব বোর্ডের সিআই সেলের মহাপরিচালক বেল্লাল হোসেন, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন চৌধুরী, কাস্টমস কমিশনার শওকাত হোসেন প্রমুখ।
সভা শেষে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বন্দর সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বন্দর, চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন, বন্দরের ট্রাক টার্মিনাল ও গাজিপুর নামাজগ্রাম সাদিপুর রাস্তার বেহাল দশা পরিদর্শন করেন। এসময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভারতীয় কাস্টমসের ডেপুটি কমিশনার রাহুল মেহাতা।
/এমও/