সোমবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করে। বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেলিম নামে একজন যাত্রী স্বর্ণ নিয়ে ভারতে যাবেন। শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছিল। এরপর ওই যাত্রী বেনাপোল কাস্টম চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য যাবতীয় কাজ শেষ করে পুলিশ চেকপোস্ট পার হওয়ার সময় তার জুতার ওজন দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় সোয়া এক কেজি ওজনের ৫টি বার উদ্ধার করা হয়।’
এখন সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমে জমা দেওয়া হবে।
/এসটি/