তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলা নথিভুক্তকারী খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত ৮টায় তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের স্পর্শকাতর মামলা আইনি প্রক্রিয়া মেনেই নথিভুক্ত করতে হবে। কিন্তু সাংবাদিক আ. লতিফ মোড়লের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথযথভাবে সম্পন্ন হয়নি। এর ফলে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে ওসি সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে, এজাহারের উদ্ধৃতি দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেছিলেন, ‘প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত বিষয়টি ফেসবুকে দিয়েছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন বাদী। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।’
প্রসঙ্গত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল ফেসবুকে একটি পোস্টে শেয়ার করায় অপর এক সাংবাদিক সুব্রত ফৌজদার ৫৭ ধারায় মামলা দায়ের করেন। পরে বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত শুনানি শেষে তার জামিন দেন।
- আমার দেওয়া ছাগল মরে নাই: নারায়ণ চন্দ্র চন্দ
- ‘ছাগল মরিছে সত্য, মন্ত্রীর কী দোষ’(অডিও)
- ৫৭ ধারার মামলায় জামিন পেলেন সাংবাদিক আব্দুল লতিফ
/এমও/