খুলনার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হতে পারে দুপুরের পর

ট্রেন লাইনচ্যুত (ফাইল ফটো)খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০টা নাগাদও তা স্বাভাবিক হয়নি।

খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছে জানান, আজ শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে পোড়াদহে ডাউন লাইন সচল করা হয়েছে। এর ফলে ১১টার পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সকালে ২টি ট্রেন খুলনায় পৌঁছাতে পারেনি। এগুলো হচ্ছে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ও চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত। সকাল সাড়ে ৬টার দিকে খুলনা বেনাপোল রুটের কমিউটার ট্রেন ছেড়ে গেছে। এছাড়া আরও ৩টি ট্রেন বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে সকাল সোয়া ৭টায় চিলাহাটগামী রূপসা, সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকাগামী চিত্রা ও সকাল সাড়ে ৯টায় পার্বতীপুরগামী রকেট।

আরও পড়ুন- ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ