খুবিতে ঈদের ছুটি শুরু, মঙ্গলবার থেকে কুয়েটে

ece6a60e91b7b52055d2a5c617213808-57dd9b2b2e330খুলনা বিশ্ববিদ্যালয়ে রবিবার (২৭ আগস্ট) থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছুটি শুরু হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত দুটি বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি কার্যক্রম শুরু হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়া রহমান জানান, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রবিবার থেকে ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়াও অত্যাবশ্যকীয় সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিক্যাল ও পরিবহন ইত্যাদি) খোলা/চালু থাকবে। এদিকে ঈদ-উল আজহা উপলক্ষে ৩০ আগস্ট বিকাল ৫টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ কারণে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের আগামী ৩০ আগস্ট বিকাল ৫টার মধ্যে হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। ঈদ শেষে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ফিরতে পারবে।

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ১০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। তবে নিরাপত্তা, মেরামত ও চিকিৎসাসহ জরুরিসেবা সংশ্লিষ্ট দপ্তরগুলো ছুটিকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। ছাত্রীদের হল ত্যাগ বাধ্যতামূলক থাকলেও ছাত্ররা কেউ হলে থাকলে খাবার নিজ দায়িত্বে গ্রহণ করতে হবে।

আরও পড়ুন:

‘আমি আর মিয়ানমারে ফিরতে চাই না’