সাতক্ষীরায় নবজাতকের মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা জেলাসাতক্ষীরায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পলাশপোল এলাকায় মেরি স্টোপস ক্লিনিকের পেছনে একটি পুকুরপাড় থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কে বা কারা রাতের আধারে নবজাতকটি ফেলে রেখে যায়। নবজাতকটি কলাপাতা দিয়ে ঢাকা ছিল। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন:

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের কান্না