নিহত কামরুল ইসলাম সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের সোলাম উদ্দীনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে কামরুল ইসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার পালুর ক্যানালের কাছে কৃষকরা মাঠে কাজ করার সময় লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে খুন করেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
‘তিন ছেলেকে ধরে নিয়ে গেছে, নাতিকে হত্যা করেছে, আমি আছি নো-ম্যানস ল্যান্ডে ’