ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১২৯ জন, হরিণাকুণ্ডু থেকে ৭, শৈলকুপা থেকে ৯, কালিগঞ্জ থেকে ১৯, মহেশপুর থেকে ১১ ও কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।