নিহতরা হলেন- ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি ধানক্ষেতে বৃষ্টির মধ্যে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় বজ্রপাত আঘাত হানলে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় ওই গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে বজ্রাঘাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।