বাগেরহাটের শরণখোলায় আমরাগাছিয়া দূর্গা মন্দিরে নিজের মায়ের পূজা করেছেন সন্তানরা। স্থানীয় জাতীয় পার্টির নেতা সোমনাথ দে’র উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার দুই শতাধিক সন্তান ও মা এ পূজায় অংশ নেন।
পূজায় অংশ নেওয়া সন্তানরা বলেন, মাটির মায়ের পূজা আমরা সারা জীবনই করেন থাকি কিন্তু যার ভালবাসায় এই সুন্দর পৃথিবীতে আসা, যার করুণায় ও আদর-যত্নে শিশু থেকে এতবড় হয়ে উঠা, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে জীবনের এতটা পথ এগিয়ে আসা, সেই মায়ের পূজা করা হয়ে ওঠেনি জীবনে একবারও। তাই মহাসপ্তমিতে আগেরই মায়ের পূজা করছি আমরা।
পূজার সময় মায়েরা কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত তাদের অন্যান্য সন্তানসহ সাধারণ মানুষও কান্না ভেঙে পড়ে।
পূজার শুরুতে সন্তানরা সুগন্ধি ও মোমবাতি জালিয়ে মায়ের পা পানি দিয়ে ধুঁয়ে দেন।পরে পূজার সব আনুষ্ঠানিকতা শেষে সন্তানরা তাদের মায়ের পা ছুঁয়ে মাকে ভালবাসার শপথ নেন।
আয়োজক সোমনাথ দে বলেন, সন্তানরা যাতে মায়ের অবাধ্য না হয় তার একটি শপথ এই মায়ের পূজার মাধ্যমে নেওয়া হয়েছে। তার সন্তানরা যেন এক একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এই করেছেন মায়েরা। এভাবে দেশের প্রতিটি মন্দিরে মায়ের পূজা করার আহ্বান জানান তিনি।
আরও পড়তে পারেন: শোলাকিয়া হামলা মামলায় জঙ্গি মিজানের পাঁচ দিনের রিমান্ড