পাচারকারী ইমাম হোসেন (২৩) দাকোপ থানার লাউডোব এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ আই সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রেস বার্তায় তিনি জানান, আইনানুগ ব্যবস্থার জন্য হরিণের চামড়া ও হরিণ শিকারীকে ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হচ্ছে।
তিনি জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সুন্দরবন ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।