ওসি আব্দুল খালেক জানান, রবিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার খবর পেয়ে পদ্মা নদীর কুমারখালী অংশের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচ জন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একমাসের কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন-
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়ন শিগগিরই: ওবায়দুল কাদের