রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে রাতেই এসে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। সোমবার বেলা ২টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘রাত ২টা থেকে সকাল ৮টা পযন্ত (ডাউন লাইন) একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।’
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- রেলওয়ের ডিটিও নাসিরউদ্দিন, ডিএসটিই আবু হেনা আলম, যন্ত্র প্রকৌশলী হাসানুর রহমান ও বিভাগীয় প্রকৌশলী রিয়াদ আহাম্মেদ।
উল্লেখ্য, রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের ৭৫৫ নম্বর ট্রেনের যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়। ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগি দুটি উদ্ধারের জন্য পাবনার ঈশ্বরদী থেকে এসে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে।