বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ আটক ২৭

বেনাপোলে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন শিশুসহ ২৭ জন নারী-পুরুষকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে সাদীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি শরীয়তপুর, যশোর, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবির হাতে আটকরাযশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, অবৈধভাবে ভারতে দেশে প্রবেশকালে সাদীপুর সীমান্তের পোতাপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা ২৭ জন নারী-পুরুষকে আটক করে থানায় সোপর্দ করেছে। এর মধ্যে ৩ জন শিশু, ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। আটকদের যশোর কোর্টে প্রেরণ করা হবে।