কমরেড জসিম উদ্দিন মণ্ডলের দাফন সম্পন্ন

 কমরেড জসিম উদ্দিন মণ্ডলের জানাজা অনুষ্ঠিত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করা হয়। তাকে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়। 

বুধবার সকাল সাড়ে দশটায় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের কমিউনিস্টি পার্টির কেন্দ্রীয় নেতারা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে ঈশ্বরদীর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

বার্ধ্যকজনিত কারণে গত সোমবার (২ অক্টোবর) সকাল ৬টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জসিম মণ্ডল বৃটিশ বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন ও তে-ভাগা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এছাড়া ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে কাজ করেছেন। তিনি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে প্রায় ২৩ বছর জেল খেটে ছিলেন।

 আরও পড়তে পারেন: বেনাপোলে হরিণের কস্তূরীসহ আটক এক