বেনাপোলভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে ৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কালিনগর গ্রামের সুজন মিয়া (২৫) ও মাদারীপুরের শিবচর সদরের জনি মোল্লা (২৫)।
বেলাপুেপাল-২২বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার কবির হোসেন জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল চেকপোস্টের নোম্যানসল্যান্ডে আগে থেকে অবস্থান করছিলেন। এরপর সকাল ৯টার দিকে ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশকালে নোম্যান্সল্যান্ড থেকে সুজন ও জনিকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা অন্য একজন ভারতে ঢুকে যায়। পরে আটক দুজনের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।
ডেপুটি কমিশনার সাদেক হোসেন জানান, সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।