কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়াকুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক সরদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ধলসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক ওই গ্রামের রহমত আলী সরদারের ছেলে। আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং চারজনকে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ধলসা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তাহের মিয়া এবং গ্রাম্য মাতবর চুন্নু সরদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক চুন্নু সরদারের সমর্থক আসাদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন:

প্রধান বিচারপতির বাসায় গেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার