ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২০

চুয়াডাঙ্গায় আটককৃতরাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৯ নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মকসেদপুরের মানব মণ্ডল (৪০), গোয়াল গ্রামের কংকন সরকার (৩০), চকশী গ্রামের বিষ্ণু বিরাগী (৩১), বাসুদেবপুরের অনিমেষ বিশ্বাস (২৪), পাটকেল বাড়িয়া গ্রামের মহানন্দ্র মন্ডল (১৫),বাটিকামারী গ্রামের নবীন মণ্ডল (২২), কলি গ্রামের সমিরন মণ্ডল (১৭), একই গ্রামের বিলাস বিশ্বাস (১৯),  নিশিন্দ্রপুর গ্রামের নিয়াজ সরকার (২৩), নয়াকান্দি গ্রামের অনন্ত বিরাগী (৩৩) ও তার স্ত্রী রমিলা বিরাগী (৩০), একই গ্রামের ডলি মণ্ডল (৬৬), বাঘাদিয়া গ্রামের কাকুলি মণ্ডল (৩৩), টিকাইডাঙ্গা গ্রামের শ্যামলী বিশ্বাস (২৫), গায়েন্দা গ্রামের নিলিমা মণ্ডল (৩৯), তার শিশু কন্যা পূর্ণা মণ্ডল (৬), দলিরপার গ্রামের রিনা বিশ্বাস (৪৬) ও বাঁকেমারী গ্রামের হাসি (৫৬)। শরিয়তপুরের কৃষ্ণ পাল (৬৪) ও তার স্ত্রী আলো রানী পাল (৫৬)।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, শনিবার রাতে উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতের দালালের মাধ্যমে অনুপ্রবেশের সময় নাটুদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ২০ জনকে  আটক করে। এদের মধ্যে থাকা শিশুটিকে বাদ দিয়ে ১৯ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে রাতেই মামলা হয়েছে।