কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

কুষ্টিয়াকুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর রাকিবুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বাধবাজার ক্যাম্পের কাছে কালীগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাকিবুল ইসলাম উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল খালেক জানান, উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের রাকিবুল দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুরে শ্বশুরবাড়িতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাকিবের শ্বশুরবাড়ির লোকজন ও পরিবারের সদস্যরা স্থানীয় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা কালীগঙ্গা নদীর মধ্যে একটি লাশ দেখতে পায়। পরে রাকিবুলের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার