স্থানীয় আহমেদ আলি জানান, যৌতুকের জন্য আবদুর রাজ্জাক প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। তিনি ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর স্ত্রী জুলি স্ট্রোক করেছেন বলে প্রচার করেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আবদুর রাজ্জাক ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজিয়ে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত