ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী ডাকা জামায়াতের হরতাল সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সদর উপজেলা থেকে পাঁচ জন ও মহেশপুর উপজেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতার বিভিন্ন মামলার আসামি।
এছাড়াও পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৩৫ জন, শৈলকুপা থেকে ১৬ জন, কোটচাঁদপুর থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে একজন, হরিণাকুন্ডু থেকে পাঁচ জন ও মহেশপুর থেকে ছয় জনকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: