যশোরে ৫৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার (১৪ অক্টোবর) সকালে জেলার শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র্যাব-৬ এর কমান্ডার কাজী শোয়াইব।
আটক ব্যক্তিরা হলেন, মজনু মোড়ল (৩৭) ও ইয়াছিন আলী (২৩)।উভয় কন্যাদহ গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব-৬ এর কমান্ডার কাজী শোয়াইব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কন্যাদহ গ্রামে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদক বেচাকেনা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজনু ও ইয়াছিনকে ৫৭৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আরও পড়তে পারেন: ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক