চুয়াডাঙ্গায় ১২ দিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ

নিখোঁজ

নিখোঁজের পর ১২ দিন পার হলেও সাদিয়া আক্তার বৈশাখি (১৬) নামে এক কলেজ ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। গত ৯ অক্টোবর (সোমবার) সকালে দর্শনা সরকারি কলেজ চত্বর থেকে সে নিখোঁজ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ।

তিনি জানান, নিখোঁজ সাদিয়া জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর মহল্লার সেলিম সরোয়ারের মেয়ে ও দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীর বাবা সেলিম সরোয়ার বলেন,‘সাদিয়া কোচিংয়ের  উদ্দেশে ৯ আগস্ট বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর তাকে না পেয়ে অবশেষে ১৫ অক্টোবর রবিবার দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করি।’ 

ওসি আবু জিহাদ জানান, নিখোঁজ সাদিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়তে পারেন: তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে নৌযান চলাচল বন্ধ