সাতক্ষীরায় জামায়াতের চার নেতাকর্মী আটক

আটকসাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের গোপন বৈঠকের সময় চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৯টি জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও বিভিন্ন খাতাপত্র উদ্ধার করা হয়। রবিবার (২২ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ হাড়িভাঙ্গা গ্রামের আফছার উদ্দিন, জামায়াত কর্মী বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজরুল গাজী, বাটরা গ্রামের ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের আব্দুর রহমান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্রীউলা গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় উপজেলা পর্যায়ে জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এরপর সেখান থেকে চার জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। সেখান থেকে জিহাদি বই, লিফলেট, রেজিস্ট্রার খাতা উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন:

তথ্য ঠেঙ্গারচরের, পুনর্বাসন ভাসানচরে!