সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। নেতারা বলেন, মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। অচিরেই দেশে ফিরে এ সরকারের অপকর্মের জবাব দেবেন তিনি।
তারা বলেন, বিএনপি যখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই সরকার একের পর এক মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ওপর প্রভাব খাটিয়ে গ্রেফতারি পরোয়ানা দিচ্ছে। বর্তমান সরকার ১/১১ এর অবৈধ সরকারের উত্তরসূরী। মঈন-ফখরুদ্দিন সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবীসহ অনেকে।