অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৫ জন আটক

সীমান্তবেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে সাদীপুর গ্রামের বেলতলার মোড় থেকে তাদের আটক করেন।

আটকদের মধ্যে ছয় পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে। 

বিজিবি জানায়, গোপন খবর আসে অবৈধপথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদীপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিন শিশুসহ ১৫ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। 

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন- মেহেরপুর সীমান্তে ছয় রোহিঙ্গা আটক