সাতক্ষীরা সীমান্তে ২১ বাংলাদেশি আটক

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা থেকে ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১০ পুরুষ, ৬ নারী ও ৫টি শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, জুয়েল শেখ, লিমা বেগম, বাবলু শরিফ, আখিয়া বেগম, লামিয়া খাতুন, খাদিজা বেগম, আছিয়া খাতুন, আয়েশা বেগম, বিউটি বেগম, লতিফা খাতুন, চায়না বেগম, রাসেল, রানা, মুর্শিদা বেগম, লামিয়া বেগম, রিয়া আক্তার, কেয়া আক্তার, টিয়া আক্তার,  রাব্বি  ও সেজেনুর শেখ।

বিজিবি’র তলুইগাছা কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান জানান,আটক বাংলাদেশিরা বিভিন্ন সময় কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তলুইগাছা সীমান্তে বিজিবির একটি টহল দল তাদের আটক করে। তাদের বাড়ি গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। তাদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

 আরও পড়ুন: কীর্তনখোলার ভাঙন প্রতিরোধের দাবিতে নৌ-বন্ধন