শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তারা হলেন, আলাউদ্দিন ও কামরুজ্জামান।
আহত পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আমি চার সদস্যের ফোর্স নিয়ে শুক্রবার অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুখে (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। তাদের লাঠির আঘাতে আমার ও আলাউদ্দিনের মাথা ফেটে যায়। পরে থানায় খবর দেওয়া হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, এ ঘটনায় মোজাম গাজী নামে এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।