গরু ব্যবসায়ী মোক্তার হোসেনের (৩৩) বাড়ি উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে মোক্তার হোসেনসহ ৬/৭ জন গরু ব্যবসায়ী সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বিজয়পুর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে ধাওয়া করে মোক্তার হোসেনকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
বাড়াদী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আজ রবিবার সকালে মোক্তার হোসেনকে ফেরত চেয়ে বিএসএফ-এর কাছে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ