চুয়াডাঙ্গায় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠক

বাংলাদেশ ও ভারতবাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে হয়ে গেলো পতাকা বৈঠক। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিলিত হন তারা। রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শুরু হয় তাদের আলোচনা।
দুই দেশের মোট ১২ জন প্রতিনিধি অংশ নেন বৈঠকে। বাংলাদেশের পক্ষে ছিলেন চুয়াডাঙ্গা ছয় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলমসহ ছয় জন।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে এসেছিলেন সীমানগর ১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহেন্দ্র কুমার সিংসহ ছয় জন।
বৈঠকে মানুষ হত্যা এবং শিশু, নারী ও মাদক পাচার প্রতিরোধে পদক্ষেপ নিতে আলোচনা হয়।