অর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় একজনকে পিটিয়ে হত্যা

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় একজনকে পিটিয়ে হত্যাঅর্থ আত্মসাতের অভিযোগে খুলনায় মো. নিয়ামুল করিম (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
নিয়ামুল একটি জমি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে তার কর্মস্থলে এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের লোকজন সোমবার সন্ধ্যায় তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান নামে এক ব্যক্তির জমি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন নিয়ামুল। অর্থ আত্মসাতের অভিযোগে নিয়ামুলকে আটকে পেটানো হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আরও পড়ুন:

দুর্নীতির মামলায় বেরোবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ গঠন