কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, পুলিশি হয়রানি বন্ধসহ আটক শ্রমিকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে আলহাজ পরিবহনের সুপারভাইজার রুবেলকে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।