বেনাপোলে অস্ত্র ও হুন্ডির টাকাসহ আটক ১

বেনাপোল বাজার এলাকা থেকে একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং হুন্ডির দেড় লাখ টাকাসহ তরিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তরিকুল ইসলামের বাড়ি পুটখালী গ্রামে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে পাচার হয়ে আসা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও হুন্ডির টাকা পুটখালী সীমান্ত থেকে নিয়ে একজন  বেনাপোল হয়ে যশোরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও দেড় লাখ টাকাসহ একটি ইজিবাইকের ভেতর থেকে তরিকুলকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে আটক তরিকুল ইসলাম দাবি করেন, তার ভাই শরিফুল ইসলাম হত্যা মামলার বাদী তিনি। আসামি পক্ষের লোকজন তাকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি দেড় লাখ টাকা নিয়ে একটি ইজিবাইক কেনার জন্য যশোর যাচ্ছিলেন।

বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, আটক তরিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:
আশ্রয়ণ কেন্দ্রে নয়, বাপ-দাদার জমিতেই বসতি চান সাঁওতালরা