ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানঝিনাইদহের শৈলকুপায় বিশেষ অভিযান চালিয়ে কবিরপুর তিন রাস্তার মোড়ের সবজি বাজার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত । এ সময় দুই সবজি ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উসমান গনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কবিরপুর তিন রাস্তার মোড়ে যানজট সৃষ্টির দায়ে এক বেবিট্যাক্সি ড্রাইভারকে ২শ' টাকা, যানজট সৃষ্টির দায়ে এক ট্রাক ড্রাইভারকে এক হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ব্রীজ রোডের রাসেল টি স্টোরের মালিকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযাননির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উসমান গনি  বাংলা ট্রিবিউনকে জানান, কবিরপুর তিন রাস্তার মোড়ের যানজট নিরসনে বেশ কয়েকদিন ধরে নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তরের জন্য মাইকিং করা হচ্ছিলো। এরপর সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। এ সময় হাসপাতাল গেট যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে এবং পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেবিট্যাক্সি ও বালু ভর্তি  ট্রাক দিয়ে মোড়ে যানজট সৃষ্টি করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে  ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন,এসআই জীবনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।