ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নুকে (৪৬) ইয়াবা ও ফেনসিডিল আটক করা হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটক বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭’শ ৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক উপস্থিত ছিলেন।