কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবীর জানান, ভোর রাতে হরিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে র্যাব পরিচয়ে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং গুলিবিদ্ধ ধীরেশকে উদ্ধার করে জয়গির মহল হাসপাতালে ভর্তি করে। জ্যোতি প্রসাদের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে। আসল ঘটনাও জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ভোর রাত ৩টার দিকে সশস্ত্র ও কালো পোশাক পরিহিত ৬/৭ জনের একটি দল মৃত মতিলাল মাহতের বাড়িতে যায়। তারা র্যাব পরিচয়ে প্রথমে জ্যোতিকে ডেকে তোলে। এরপর জ্যোতিকে দিয়ে ছোট ভাই ধীরেশ ডেকে তোলে এবং বাইরে আনে। এক পর্যায়ে ধীরেশ বিষয়টি নিয়ে সন্দেহ করেন এবং দৌড়ে পালাতে যান। এ সময় তাকে লক্ষ্য করে ওই দলের সদস্যরা গুলি করে। গুলি ধীরেশের পায়ে বিদ্ধ হয়েছে।