বাগেরহাটে বাস পুকুরে পড়ে ২ জন নিহত

বাগেরহাটে বাস পুকুরেবাগেরহাটের কচুয়া উপজেলায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বকুলতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অনেক যাত্রী। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি রবিউল কবির জানান, খুলনা থেকে পিরোজপুর যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। বাসটির উদ্ধার কাজ চলছে।

বাগেরহাট ফায়ার সর্ভিসের ডিএডি মো. মাসুদ সরদার জানান,খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসটি উদ্ধারে কাজ করছে। বাসটি ওপরে তোলার পর হতাহতের বিষয়ে জানা যাবে।